সিলেটে মোবাইল কোর্টের অভিযানে মসলা মিলকে ৮০ হাজার টাকা জরিমানা

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ রোজ সোমবার সিলেট মেট্রোপলিটন এলাকার কালিঘাট বাজারে অবস্থিত ভাই ভাই মসলা মিল নামক প্রতিষ্ঠানে জনাব তানভীর হোসাইন সজীব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর নেতৃত্বে জেলা প্রশাসন, সিলেট ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয় , সিলেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে ভাই ভাই মসলা মিল নামক প্রতিষ্ঠানে বেশকিছু অসংগতি পরিলক্ষিত হয়। তারই ভিত্তিতে জনাব তানভীর হোসাইন সজীব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় উক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৮০,০০০/- (আশি হাজার টাকা) নগদ অর্থদন্ড জরিমানা করেন।
জনাব সৈয়দ সারফরাজ হোসেন , নিরাপদ খাদ্য অফিসার, সিলেট মেট্রোপলিটন এর সার্বিক সমন্বয়ে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে জনাব মো: সাইফুল ইসলাম ও মো: আব্দুল মুমিত, নিরাপদ খাদ্য পরিদর্শক সিলেট সিটি কর্পোরেশন সহ পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
পরিলক্ষিত সমস্যাগুলো:
১। মেয়াদোত্তীর্ণ ময়দা পাওয়া যায়।
২। প্রয়োজনীয় অনুমোদনপত্র নেই।
৩৷ পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি আছে।
৪৷ পণ্য প্যাকেজিং এর ক্ষেত্রে ভূল তথ্য ও লেবেলজনীত সমস্যা পাওয়া যায়।
৫। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত মসলা আইটেম প্রস্তুত, প্যাকেজিং ও বিক্রয় করা হচ্ছে।
