ইবি ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তারিক-ইকবাল

আপডেট: November 26, 2026 |
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশনের (আইইউএফএ) ২০২৫-২৬ সেশনের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারিক মো. সফিউল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন খান মনোনীত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন শুভ (মার্কেটিং), মো. শওকত হোসেন শান্ত (বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), বাবুল মারমা (ডেভেলপমেন্ট স্টাডিজ) এবং মো. মহিউদ্দিন (আইন)। যুগ্ম-সাধারণ সম্পাদক উৎস মন্ডল (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ), মো. নজরুল ইসলাম (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং), সায়ান সাগর (বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং) এবং আসাদ সাদিক (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট)।

নব মনোনীত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খান বলেন, “আলহামদুলিল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশনের (IUFA) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যাঁরা আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। এই দায়িত্বকে শুধু একটি পদ নয়, বরং একটি দায়িত্ব ও সম্মানের জায়গা হিসেবে দেখছি। সবার সহযোগিতা নিয়ে IUFA-কে আরও সুন্দর, গতিশীল ও ঐক্যবদ্ধ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

সভাপতি তারিক মো. সফিউল আলম বলেন, “কিছু দায়িত্ব পদবির মাধ্যমে আসে, আর কিছু আসে মানুষের বিশ্বাস ও ভালোবাসা থেকে। IUFA-এর সভাপতি হিসেবে নতুন এই পথচলা আমার কাছে তেমনই এক অনুভূতি- গর্বের, ভালোবাসার এবং দায়িত্বের। যাঁরা আস্থা রেখেছেন, বিশেষ করে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও প্রিয় সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। প্রত্যাশা একটাই, ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টায় IUFA-কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।”

Share Now