করোনার শুরু থেকেই অসহায়দের পাশে রয়েছে সংসদ সদস্যরা : তথ্যমন্ত্রী

আপডেট: May 24, 2020 |
print news

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার শুরু থেকেই নিজ এলাকায় অসহায়দের পাশে রয়েছেন প্রায় সব সংসদ সদস্য।

রবিবার (২৪ মে) মন্ত্রী তার মিন্টু  রোডের সরকারি বাসভবনে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ একথা বলেন।

বেশিরভাগ সংসদ সদস্য এলাকায় যাননি- এমন একটি রিপোর্টের বিষয়ে প্রশ্নের জবাবে করোনা মোকাবিলায় সংসদ সদস্য এবং মন্ত্রীদের আন্তরিকতা ও কর্মব্যস্ততা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘ওয়ান-ইলেভেনের সুবিধাভোগী একটি মহল যারা বিরাজনীতিকরণ চায় ও রাজনীতিকদের হেয় প্রতিপন্ন করতে চায়, তাদের এধরণের বিভ্রান্তিকর রিপোর্ট অশুভ উদ্দেশ্যে করা, যা সমীচিন নয়।’

মন্ত্রী এসময় দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। অসহায়দের পাশে দাঁড়ানোতেই ঈদ অর্থবহ হবে, বলেন হাছান মাহমুদ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now