আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা তিতাসে

আপডেট: May 25, 2020 |
print news

কুমিল্লার তিতাসে হাজি নবীর হোসেন নবী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার জগতপুর কৈয়ারপাড় গ্রামে।

নিহত নবীর হোসেন নবী ওই গ্রামের মৃত তালেব আলীর ছেলে এবং জগতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বৈশাখী নিউজ/ জেপা

 

Share Now

এই বিভাগের আরও খবর