দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১১৬৩ জনের

আপডেট: May 26, 2020 |
print news

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৬৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ।

মৃতের সংখ্যা তিন লাখ ৪৭ হাজার প্রায়। তবে সাড়ে ২৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর