করোনায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আরব আমিরাত

আপডেট: June 25, 2020 |
print news

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় জারি করা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বুধবার (২৪ জুন) রাতে দেশটির গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়।

জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সাথে মিল রেখে জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেছে দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনার সুপ্রিম কমিটি।

এই ঘোষণার মাধ্যমে সারা দিন এবং রাত অবাধে চলাচল করতে পারবেন আমিরাতে বসবাসরত সব নাগরিক। তবে অবশ্যই মাস্ক পরা এবং সামাজিক দূরত্বসহ সতর্কতামূলকভাবে সবাইকে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আমিরাত সরকার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর