জয়পুরহাটে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ৮ লাখ টাকা লুট

আপডেট: July 3, 2020 |
print news

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই গ্রামে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে ৭ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোর ৪টার দিকে ওই গ্রামের মোফাজ্জল হোসেন তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোফাজ্জল হোসেন তাহাজ্জুতের নামাজ আদায় করে প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রধান গেট খোলেন। এ সময় ওঁৎপেতে থাকা চার জনের একটি দল অস্ত্রের মুখে তাকে ঘিরে ফেলে। পরে ঘরে রাখা সিন্দুকের কাছে নিয়ে গিয়ে তাকে বাধ্য করে সিন্দুকটি খুলতে। এ সময় সিন্দুকে রাখা ৭ লাখ ৭০ হাজার টাকা লুটে নেয় চক্রটি।
মোফাজ্জল হোসেন তালুকদার জানান, কয়েক বছরের জমানো টাকা সিন্দুকে রেখেছিলাম। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করবো।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, বিষয়টি জেনেছেন দ্রুত ব্যবস্থা নিবেন। তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ হয়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর