প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: July 3, 2020 |
print news

প্রবীণ সাংবাদিক ও প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এদিকে প্রবীন এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু।

শুক্রবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক এই সভাপতি। তিনি বাসস, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর