পূজায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন সুস্মিতা সাহা

আপডেট: October 23, 2020 |
print news
ইয়াসিন অভিঃ চ্যানেল আই সেরাকন্ঠ থেকে ওঠে আসা সুস্মিতা সাহা গানের পাশাপাশি উপস্থাপনার সঙ্গেও জড়িত।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ‘মা আইলো রে’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী সুস্মিতা সাহা। সঞ্জীবন চক্রবর্তীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হয়েছে গানটি।
গানের কথা ও সুরে দারুণ একটা মাদকতা আছে। আশা করছি, শ্রোতারা উপভোগ করবেন।
গানটির গীতিকার ও সুরকার সঞ্জীবন চক্রবর্তী বলেন ‘গানটি নিয়ে আমি দারুণ পুলকিত। কারণ একটাই, পূজার গান। সবাইকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাতে এর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে?’

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now