মেসির নামে করা হবে বার্সেলোনার স্টেডিয়াম!

আপডেট: November 28, 2020 |
print news

বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী এমিলি রৌসাদ ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে জয়ী হলে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পের নাম বদলে রাখা হবে লিওনেল মেসির নামে। তবে এ বিষয়ে সবার অনাপত্তি নিশ্চিত করতে একটি গণভোটের আয়োজন করবেন তিনি। খবর মিররের

গত মাসে বার্সেলোনার প্রেসিডেন্টের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জোসেফ মারিয়া বার্তেমেউ। আগামী জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য বার্সেলোনার ক্লাব নির্বাচন। যেখানে লড়বেন রৌসাদও।

এরই মধ্যে বেশ কয়েকজন নিজেদের সভাপতি পদে প্রার্থী ঘোষণা করেছেন। শুরু করে দিয়েছেন তাদের প্রচারণার কাজ। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রৌসাদও সভাপতি প্রার্থী হিসেবে নিজের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরছেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, চলতি মৌসুম শেষে মেসির চুক্তি শেষ হয়ে যাবে ঠিক। তবু তিনি বার্সার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবেন। আমরা ন্যু ক্যাম্পের নতুন নাম ন্যু ক্যাম্প লিও মেসি রাখার জন্য একটি গণভোটের আয়োজন করব।’

এছাড়া নির্বাচিত হলে আগামী মৌসুমে নেইমার ও আরেকজন তারকাকে দলে ভেড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন রৌসাদ।

আগামী গ্রীষ্মেই মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন দিনেদিনে আরো জোরালো হচ্ছে। তবে মেসিকে ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। মেসির নামে স্টেডিয়ামের নামকরণও তার একটি কৌশল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর