ম্যারাডোনার মৃতদেহের সাথে সেলফি তুলে চাকরি হারালেন কর্মী

আপডেট: November 28, 2020 |
print news

ফুটবলের বরপূত্র দিয়েগো ম্যারাডোনার হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না তার ভক্ত-সমর্থকরা। তার মৃত্যুতে শুধু ফুটবল নয়, বিশ্বজুড়ে সব ক্রীড়াঙ্গনেই পড়েছে শোকের ছায়া।

ম্যারাডোনাকে এক নজর দেখার জন্য লাখো মানুষ ভীড় করেছেন। অনেকেই স্মৃতি ধরে রাখতে ম্যারাডোনার মৃতদেহের সঙ্গে ছবি তুলেছেন।

তবে তার মরদেহের সাথে ছবি তুলতে গিয়ে ঝামেলা বাধিয়ে ফেলেছেন ম্যারাডোনার অন্ত্যেষ্টিক্রিয়ায় দায়িত্বরত এক কর্মী। বৃহস্পতিবার কফিন খুলে ম্যারাডোনার সঙ্গে তিনি সেলফি তুলেছেন, যে সেলফিতে তার উদযাপনের ভঙ্গিমা ছিল।

পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন দিয়েগো মোলিনা নামের ওই ব্যক্তি। যার ফলে চাকরিটাই হারাতে হয়েছে তাকে। খবর ডেইলি মেইলের

ম্যারাডোনার অন্ত্যেষ্টিক্রিয়ার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানে চাকরি করতেন মোলিনা। সৎকারের কাজে তার সহযোগিতা করার দায়িত্ব ছিল। কিন্তু পেশাদারি দায়িত্ব পালন না করে সেলফি তোলায় তাকে চাকরি হারাতে হলো।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর