বনি এবং কৌশানির সম্পর্ক মেনে নিচ্ছে না কোনো পরিবারই!

আপডেট: December 19, 2020 |
print news

অভিনয় জগতে বেশ কিছু বছর আগে অভিষেক হয়েছিল বনি সেনগুপ্তর। ব্যক্তিগত জীবন নিয়ে চিরকালই খোলামেলা কথা বলতে পছন্দ করেন তিনি। সকলেই জানে যে তিনি কৌশানির সঙ্গে বহুদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন। খবর ভারত নিউজের।

কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে, খুব শীঘ্রই তারা বিয়ে করতে চলেছেন। কিন্তু হঠাৎ করে উল্টো হাওয়া দুই পরিবারের মধ্যে। টলিপাড়ার আনাচে-কানাচে কান পাতলে শোনা যাচ্ছে, দুই পরিবারের নাকি কেউ মেনে নিতে পারছেন না তাদের প্রেমের সম্পর্ক।

তবে মন খারাপ হবার কোন কারণ নেই, কারণ আসল কথাটা একেবারেই অন্য। আসলে বাস্তবে নয়, রুপালি পর্দায় ঘটেছে এমন ঘটনা। গার্লফ্রেন্ড কৌশানি সঙ্গে রুপালি পর্দায় জুটি বাঁধতে চলেছেন বনি। সুজিত মণ্ডল পরিচালিত ‌‘তুমি আসবে বলে’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের।

সম্পূর্ণ বিনোদনের ঠাসা এই ছবিতে থাকছে একদম পারিবারিক গল্প। দুই পরিবারের ইগোর লড়াই এবং তার মুখে দাঁড়িয়ে দুটি প্রেমের সম্পর্ক, এই সবকিছু নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। নন্দ গোপালের চরিত্রে দেখা যাবে বনিকে। অন্যদিকে আখির চরিত্রে অভিনয় করবে কৌশানি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর