কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া

আপডেট: December 24, 2020 |
print news

আই লিগে খেলতে কলকাতায় পৌঁছলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। এই মরসুমে মোহামেডানের হয়ে খেলবেন জামাল।

৩০ বছরের এই মিডফিল্ডার কলকাতা পৌঁছে বলেন, “দারুণ খুশি মহমেডানে খেলার সুযোগ পেয়ে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে থাকি। এই ক্লাবের ইতিহাস আমাকে আকৃষ্ট করে। নতুন দেশ, নতুন অভিজ্ঞতার জন্য আমি তৈরি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ক্লাবের হয়ে।”

জামালের জন্ম ডেনমার্কে। সেখানেই তাঁর ফুটবল শিক্ষার শুরু। বাংলাদেশে শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেলের মতো ক্লাবে খেলেছেন তিনি। সইফ স্পোর্টিং ক্লাব থেকে তিনি লোনে এলেন মহমেডানে। বাংলাদেশের হয়ে ৪৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর