মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শিক্ষকের লাশ উদ্ধার

আপডেট: January 13, 2021 |
print news

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদের ছেলে শহিদুল পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে বাগান সংলগ্ন বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

থানার ওসি মো. মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর