ওয়াশিংটন ডিসিতে পৌঁছলেন বাইডেন

আপডেট: January 20, 2021 |
print news

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ বুধবার শপথ নিতে চলেছেন জো বাইডেন। এরইমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে গেছেন তিনি। সঙ্গে রয়েছেন তার স্ত্রী।

ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিজ শহর উইলমিংটনকে বিদায় জানানোর পরে মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ ঘাঁটিতে পৌঁছেছেন বাইডেন। সেখানে পৌঁছানোর আগে তিনি ও তার স্ত্রী জিল বিমানে চড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

জানা গেছে, যারা করোনাভাইরাসে মারা গিয়েছেন তাদের প্রতি সম্মান জানাবেন জো বাইডেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর