নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৩

আপডেট: February 11, 2021 |
print news

নাইজেরিয়ার কাদুনা প্রদেশে অন্তত চারটি জায়গায় বন্দুকধারীর হামলায় ২৩ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হন আরও বেশ কয়েকজন গ্রামবাসী।

তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পুলিশের গুলিতেও মঙ্গলবারের হামলাকারীদের মধ্য থেকে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, গ্রামের এক বাসিন্দার হামলায় প্রাণ গেছে আরও এক হামলাকারীর। কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোন ধারণা পাওয়া না গেলেও নাইজেরিয়ার পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর