যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বিদেশে পালিয়েছেন পি কে হালদার

আপডেট: March 1, 2021 |
print news

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে প্রশান্ত কুমার (পি কে) হালদার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলে আদালতে তথ্য দিয়েছে এসবির ইমিগ্রেশন শাখা।

বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, ২০১৯ সালের ২৩ অক্টোবর পি কে হালদার বিদেশে পালিয়ে যান। এর আগে পি কে হালদারের পালিয়ে যাওয়ার বিষয়ে ১৫ ফেব্রুয়ারি প্রশ্ন তুলেছিলেন হাইকোর্ট। পাসপোর্ট জব্দ থাকার পরও তিনি কিভাবে পালিয়ে যান তা আদালত জানতে চান।

একইসঙ্গে পি কে হালদার যেদিন দেশ ত্যাগ করেছিলেন, সেদিন বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বরতদের এবং দুদকের দায়িত্বে কে কে ছিলেন তার তালিকাও দাখিল করতে বলেন আদালত।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর