সামাজিকতার অজুহাতের অচলায়তন ভেদ করে এগিয়ে যাচ্ছে নারীরা : প্রধানমন্ত্রী

আপডেট: March 8, 2021 |
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের অধিকার আদায় করে নিতে হবে। অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে।

সোমবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সামাজিকতার অজুহাতের অচলায়তন ভেদ করে এগিয়ে যাচ্ছে দেশের নারীরা। প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতের কথা উল্লেখ করে সমাজকে এগিয়ে নিতে নারী-পুরুষকে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এই স্লোগানে জাতীয় পর্যায়ে ৫ জন নারীকে দেওয়া হয় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা। এছাড়া অনুষ্ঠানে ছিলে সাংস্কৃতিক পরিবেশনা।

বৈশাখী নিউজইডি

 

Share Now

এই বিভাগের আরও খবর