চিত্রনায়িকা স্বর্ণাসহ ৩ জনের ৫ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ

আপডেট: March 12, 2021 |
print news

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় চিত্রনায়িকা রোমানা ইসলাম স্বর্ণাসহ ৩ জনের ৫ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইনস্পেক্টর দুলাল হোসেন এই রিমান্ড আবেদন করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে কিছুক্ষণের মধ্যে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

অন‌্য যে ২ আসামির রিমান্ড চাওয়া হয়েছে তারা হলেন, আশরাফি আক্তার শেলী ও আন্নাফি ইউসুফ ওরফে আনান।

এরআগে স্বর্ণার স্বামী ও ভুক্তভোগী এক ব্যক্তির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলের দিকে স্বর্ণাকে লালমাটিয়া ডি ব্লক-এর একটি বাসা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণাসহ প্রতারণার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ কিছু ভিডিও গোপনে ধারণ করেন স্বর্ণা। ওই ব্যক্তি স্বামী হলেও টাকা না-দিলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এভাবে স্বামীকে প্রতারণার ফাঁদে ফেলেন স্বর্ণা। একপর্যায়ে স্বামী বাধ্য হন স্বর্ণাকে ডিভোর্স দিতে। তবে ডিভোর্সটি আইনানুগ হয়নি বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

স্বর্ণা নিজেকে চিত্রনায়িকা দাবি করলেও তিনি বিজ্ঞাপনে পরিচিত মুখ। ২০১৫ সালে স্বর্ণা অভিনীত ‘রানআউট’ সিনেমাটি মুক্তি পায়।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর