ভুট্টা ক্ষেতে মিললো যুবকের মরদেহ

আপডেট: March 13, 2021 |
print news

জয়পুরহাটের পাঁচবিবিতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আটাপাড়া রেলগেট এলকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।

ওসি পলাশ চন্দ্র দেব জানান, সকালে জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া রেল গেট এলাকার রাস্তার পাশে কয়েকজন কৃষক তাদের জমিতে কাজ করতে গেলে ভুট্টা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পরই জানা যাবে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর