নিজেরা দুটি দল গঠন করে প্রস্তুতি ম্যাচে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল

আপডেট: March 15, 2021 |
print news

নিউ জিল্যান্ডে নিজেরা ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এ জন্য তামিম একাদশ ও নাজমুল একাদশ নামে দুটি দল গঠন করে দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

কুইন্সটাউনের জন ডেভিস ওভালে মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর চারটায় খেলাটি শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াডে ক্রিকেটারের সংখ্যা কম হওয়ায় প্রস্তুতি ম্যাচের দলে ৫ জন স্থানীয় ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তাদের নিয়ে তামিম-নাজমুল একাদশ গঠন করেছে ম্যানেজম্যান্ট।

তামিম একাদশ: তামিম ইকবাল খান , নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নিউ জিল্যান্ড ক্রিকেটার (১), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমীন হোসেন,  নিউ জিল্যান্ড ক্রিকেটার (৪)।

নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রব, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (২), নিউ জিল্যান্ড ক্রিকেটার (৩), শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (৫)।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর