জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

আপডেট: March 22, 2021 |
print news

দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারে চেয়ারম্যান মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

জনকণ্ঠ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ভোরের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এ সাংবাদিক। পরে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের সম্পাদনায় ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি জনকণ্ঠ প্রকাশিত হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now