চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ২০৮ জন

আপডেট: March 25, 2021 |
print news

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০৮ জন। এসময়ে নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৮৭২টি। এদিন করোনায় নগরীতে মারা গেছেন একজন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২০৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ১৭৪ জন এবং উপজেলায় ৩৪ জন।

উল্লেখ্য, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৮ হাজার ৫০০ জন। সর্বমোট মৃত্যু ৩৮৪ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর