মৌলভীবাজারে গণহত্যা দিবসে গণকবরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আপডেট: March 25, 2021 |
print news

গণহত্যা দিবস উপলক্ষে আজ ২৫ মার্চ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলার শাহ মোস্তফা রোডের পাশে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনসাধারণ।

এসময় জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান, মৌলভীবাজার – ০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার, মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার সদর পৌরসভা মেয়র জনাব মোঃ ফজলুর রহমান ও অন্যান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ সহ বিভিন্ন নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ১ মিনিট নীরবতা পালনর মাধ্যমে শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর