কমলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

আপডেট: March 25, 2021 |
print news

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর পাত্রকলা বাগানে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ২৪মার্চ রাতে ৮নং মাধবপুর ইউনিয়নের জাফড়া ছড়ার বাসিন্দা কাদির মিয়া (৩৫) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করে মৌলভীবাজার জেলা গোয়েন্দা বিভাগ।

মৌলভীবাজার গোয়েন্দা শাখা সুত্রে জানা যায়, ঘটনাস্থলে গোয়েন্দা বিভাগের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ও গোয়েন্দা বিভাগের এ এসআই মোঃ রেজাউল করিম ও এস আই মোহাম্মদ মাসুক মিয়া, চন্দ্র শেখর মূর্খাজী তখন আসামী পেছনে দৌড়ে পালানোর আগে বিদ্যালয়ের রাস্তার উপর আটক করে। কাদির মিয়ার শরীর তল্লাশী করে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ মাদক কারবারি কমলগঞ্জ উপজেলা থানাধীন নোয়াগাঁও সহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে যাচ্ছিলো। এছাড়া ও বিক্রয়ের উদ্দ্যেশে অপেক্ষমান অবস্থায় আটক করে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা বিভাগের ওসি সুধীর চন্দ্র দাস বলেন,মাদক কারবারিদের বিরুদ্ধে কোন রকম ছাড় নেই। মাদক মুক্ত মৌলভীবাজার জেলা চাই। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর