জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেণি পেশার মানুষ

আপডেট: March 26, 2021 |
print news

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেণি পেশার মানুষ।

ভোর থেকেই স্মৃতিসৌধের আশেপাশে অপেক্ষা করছিলেন তারা। সাধারণদের জন্য উন্মুক্ত করে দেয়ার পরেই ফুল হাতে এগিয়ে যান শত শত মানুষ। আশেপাশের এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন শ্রদ্ধা জানাতে।

ছোট ছোট শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে এসেছেন শ্রদ্ধা জানাতে। লাল সবুজের আবহে স্মরণ করছেন জাতীয় বীর শহীদদের। এসময় একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর