সুদানে দুই গোত্রের মধ্যে সংঘর্ষ; নিহত ১৮

আপডেট: April 5, 2021 |
print news

সুদানের দক্ষিণ দারফুরের আল জেনিনা শহরে দুই গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৪ জন।

গত শনিবার মাসালিট এবং আরব গোত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষ তা রবিবারেও চলে এবং সোমবারে তা পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে।

দারফুরের ডক্টরস কমিটি এক বিবৃতিতে বলেছে, শহরের কিছু নাগরিক এবং জাতিসংঘের একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বুলেটিনে দেখা গেছে, সংঘর্ষে ভারি অস্ত্র এবং রকেট-প্রপেল্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, শহরজুড়ে ধোঁয়া উড়ছে।

গত জানুয়ারিতেও এমন এক সংঘর্ষে আল জেনিনাতেই ১২৯ জন মারা গেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now