ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধান বিচারপতি

আপডেট: April 8, 2021 |
print news

করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

এ সময় প্রধান বিচারপতির স্ত্রীও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন বলে জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার সহধর্মিণী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। সেদিন প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now