পলিথিন দিয়ে ঢেকে বসবাস, সেই দম্পতিকে ঘর দেবেন সাংসদ অপু

আপডেট: April 23, 2021 |
print news

দুই শিশু সন্তান নিয়ে পলিথিনের ঘরে দিন কাটছে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের উত্তর চন্দনকর গ্রামের মতি বেপারী (২৮) ও তার স্ত্রী রাশিদা বেগম দম্পতির।সন্তানদের মুখে দুবেলা দুমুঠো খাবার আর পরনের কাপড় জোগাতেও তাদের হিমশিম খেতে হচ্ছে।

এবার বিষয়টি নজরের আসার পর তাদের ঘর তৈরি করে দেওয়ার দায়িত্ব নিলেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকরবইউনিয়নের চন্দনকর গ্রামের কাবিল বেপারী দরিদ্র হওয়ায় ছেলে মতি বেপারীকে ২০১১ সালে বিয়ের পর স্ত্রীকে নিয়ে আলাদা করে দেন। এর পর থেকে অন্যের বাড়িতে থাকতেন মতি বেপারী। দীর্ঘদিন অন্যের বাড়িতে বসবাস করার পরে বাড়ি ছেড়ে দিতে বলেন বাড়িওয়ালা। কোথাও থাকার জায়গা না পেয়ে বাবার বাড়িতে উঠেন মতি বেপারী। বাবার বাড়ি উঠেও পরেন বিপাকে এইখানে নেই থাকার ঘর।

Jhenidah murder follow up Photo 23 04 21 2মতি বেপারীর বাবা কাবিল বেপারী ৫ ছেলে ও নাতিপতি নিয়ে থাকেন ছোটো একটি ঘরে। বাবার ঘরে জায়গা না পেয়ে একটু উচু মাটেতে পলিথিনের ঘর বানিয়ে দু’টি শিশু সন্তান নিয়ে মতি বেপারীর দম্পতির মানবেতর জীবন যাপন করছেন। দিনমজুরের কাজ করে তাদের সংসারের খরচই চালাতে পারেন না। যার ফলে ঘরও উত্তোলন করতে পারেন না। ভিটেবাড়ি বা কোনো কৃষি জমিও নেই মতি বেপারীর।

বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ হলে নজরে আসে শরিয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর। এর পর তিনি ওই দম্পত্তিকে ঘর করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঘর পাচ্ছেন এ বিষয়ে মতি বেপারীর স্ত্রী রাশিদা বলেন, আমরা অনেক কষ্টে আছি। আমার স্বামী দিনমজুর দিন আনে দিন খাই। আমাদের এমপি সাহেব ঘর দেবে শুইনা অনেক ভাল লাগতেছে। ঘরটি পেলে পরিবার নিয়ে একটু শান্তিতে বাস করতে পারব।

 

 

Share Now