গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৮ মৃত্যু

আপডেট: April 23, 2021 |
print news

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮৬৯ জনে।

শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৪১৩ জনের নমুনা সংগ্রহ হয়েছে। আর নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৮৯৬ জনের। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ লাখ তিন হাজার আটটি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে পুরুষ ৬২ ও নারী রয়েছেন ২৬ জন। এদের মধ্যে বয়স বিবেচনায় ৬০ বছরের ঊর্ধ্বে ৬০ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১-৫০ বছরের মধ্যে ছয় জন, ৩১-৪০ বছরের মধ্যে ছয় জন এবং ০-১০ বছরের একজন রয়েছেন।

এর মধ্যে ঢাকা বিভাগে ৫৩, চট্টগ্রামে ১৮, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে তিন জন করে এবং ময়মনসিংহে পাঁচ জন মারা গেছেন। সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ৫৩ জনের, বেসরকারিতে ৩৪ আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now