করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে কামরুল হাসান রিপন

আপডেট: May 11, 2021 |
print news

করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে ঈদ উপহার বিতরণের কর্মসূচী অব্যাহত রেখেছেন কামরুল হাসান রিপন। আজ মঙ্গলবার গেন্ডারিয়া ও শ্যামপুর থানার কর্মহীন ৯০০ হতদরিদ্র, অসহায়, খেটে-খাওয়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন।

বিকেল ৩ টায় গেন্ডারিয়া থানার ৫০০ এবং পরবর্তীতে শ্যামপুর থানার ৪০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ১টি করে মুরগির পাশাপাশি পোলাও চাল, দুধ, চিনি, দুই রকমের সেমাই এবং ভোজ্যতেল ইত্যাদি খাদ্যসামগ্রী রয়েছে।

ঈদ উপহার বিতরণের আগে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের সার্বিক সহযোগীতায় ঈদ উপহার বিতরণ কর্মসূচী চলছে এবং ঈদের আগের দিন পর্যন্ত এই কর্মসূচী চলবে।

এ সময় আলী আহসান শিশির এবং আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুনসুরুল আবেদিন মুকুল, মাসুদ রানা, পারভেজ হোসেন এবং মিজানুর রহমান লালনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Share Now