সিঙ্গাপুরে করোনার নতুন ধরনে আক্রান্ত শিশুরাও

আপডেট: May 17, 2021 |
print news

ভারতীয় ধরনের মতো করোনভাইরাসে নতুন ধরনে ছড়িয়ে পড়েছে সিঙ্গাপুরে। ভাইরাসটি কোমলমতি শিশুদেরও আক্রান্ত করছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী চ্যান চুন সিং।খবর সিএনবিসি

বিষয়টি আমলে নিয়ে চলতি সপ্তাহ থেকে রাজধানী সিঙ্গাপুর সিটির বেশিরভাগ স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

শুধু তাই নয়, শিশুদেরকেও ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ মর্মে একটি প্রজ্ঞাপন জারি করেছে সিঙ্গাপুর সরকার।

সেখানে বলা হয়েছে, ১৯ মে থেকে আগামী ২৮ মে পর্যন্ত সিঙ্গাপুর সিটির সব ধরনের প্রাইমারি, সেকেন্ডারি এবং জুনিয়র কলেজ বন্ধ থাকবে। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সম্পূর্ণরূপে বাড়ি থেকে পরিচালিত হবে।

দেশটির শিক্ষামন্ত্রী চ্যান চুন সিং এক বিবৃতিতে বলেন, ‘করোনাভাইরাসের কিছু কিছু ধরন বেশি মারাত্মক এবং তারা ছোট ছোট শিশুদেরকেও আক্রান্ত করছে। তবে আক্রান্ত শিশুদের কেউই গুরুতর অসুস্থ নয় এবং তাদের মধ্যে মৃদু উপসর্গ দেখা গেছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুঙ্গ বলেছেন, করোনাভাইরাসের বি১৬১৭ স্ট্রেইনটি শিশুদেরকে বেশি সংক্রমিত করছে। তবে এখন পর্যন্ত ঠিক কতটি শিশু এতে আক্রান্ত হয়েছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

 

বৈশাখী নিউজ/ ইডি

Share Now