ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে জনগণ : পলক

আপডেট: May 17, 2021 |
print news

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলেই দেশের ১৭ কোটি মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করতে পারছে।

সোমবার (১৬ মে) দুপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় এক বক্তৃতায় তিনি এই কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৮১ সালের ১৭ মে আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলেই দেশের ১৭ কোটি মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য, প্রশাসন এমনকি বিচারিক ব্যবস্থায় ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করতে পারছে।

বাংলাদেশ আজ বিশ্বের দরবারে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now