করোনায় ঠাকুরগাঁওয়ে মৃত্যু ৭ ,শনাক্ত ১৩২

আপডেট: July 4, 2021 |
print news

দেশে চলমান লকডাউনের চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল আরও ৭ জন। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩২ জন।

আজ রোববার (৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

সিভিল সার্জন মাহফুজার বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ২৮৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে সাতজনের।

এর মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, বালিয়াডাঙ্গীতে ১৫, রানীশংকৈলে ৪০ জন, হরিপুরে ৯ ও পীরগঞ্জে ২১ জন রয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, ঠাকুরগাঁও জেলায় দিন দিন যেভাবে করোনা বাড়ছে তা দেখে আমরা উদ্বিগ্ন। এ সংক্রমণ ঠেকাতে আরও কঠোর হতে হবে। তা না হলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ২৬১ ও মৃত্যু ৯৪ জনের।

বৈশাখী নিউজ/ এপি

Share Now