ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে দুই ডোজ টিকা ‘অত্যাবশ্যক’ : ইএমএ

আপডেট: July 15, 2021 |
print news

ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন পর্যবেক্ষণ সংস্থা বুধবার জানিয়েছে, করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সর্বোচ্চ সুরক্ষা পেতে ভ্যাকসিন প্রস্তুতকারকদের অনুমোদিত দুই ডোজ টিকা ‘অত্যাবশ্যক’। ফলে তারা টিকাদান কর্মসূচি জোরদার করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানায়, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে যে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা পেতে কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।’

তারা আরো জানান, ‘এক্ষেত্রে সর্বোচ্চ ধাপের সুরক্ষা পেতে সুপারিশ করা টিক কোর্স গ্রহণ করা অত্যাবশ্যক।’ খবর এএফপি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর