ঈদের দিন হালকা বৃষ্টিতে কাটতে পারে

আপডেট: July 21, 2021 |
print news

আজ পবিত্র ঈদুল আজহা। ঢাকাসহ রাজধানীতে সারাদিন মেঘলা আকাশের পাশাপাশি মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। সূর্যের দেখা মেলার সম্ভাবনা কম। এছাড়া সারাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সকাল সাতটার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, সকাল থেকেই ঢাকার আকাশ আংশিক মেঘলা রয়েছে। বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মাঝে মধ্যে কোথাও কোথাও ছিটেফোঁটা অথবা হালকা বৃষ্টিপাত হতে পারে। অবশ্য দীর্ঘসময় ধরে বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, আজ সারাদেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অবশ্য আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী দুই দিনের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now