করোনাকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী

আপডেট: July 21, 2021 |
print news

মহামারি করোনার মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত আছে, আমাদের মাথা পিছু আয় বেড়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২১ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ড. হাছান মাহমুদ বলেন, করোনাকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যে আমরা ঈদুল আজহা উদযাপন করছি। এ করোনার মধ্যে আমরা অনেককে হারিয়েছি আল্লাহ কাছে প্রার্থনা করি তাদের যেন বেহেস্ত নসিব করুন। যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন এবং বাংলাদেশসহ বিশ্ব করোনা মুক্ত হোক আল্লাহ কাছে এটুকুই প্রার্থনা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাই। আজকের দিনে এটুকুই প্রত্যাশা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now