ঈদের দিন ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট: July 22, 2021 |
print news

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়ির পাশে থাকা ডোবার পানিতে ডুবে শিমু আক্তার (৮) ও জান্নাতুন (৬) নামে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে আজ বুধবার বিকাল আনুমানিক ৪টার দিকে হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের কিসমত গ্রামে।

শিমু আক্তার ও জান্নাতুন হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের কিসমত গ্রামের সাহা আলমের কন্যা।
সংশ্লিষষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনা ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরের খাওয়া দাওয়া করে শিমু ও জান্নাতুন বাড়ির থেকে বের হয়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এসময় বাড়ির পাশে থাকা ডোবার পানিতে দুই বোনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়।

হরিপুর থানার তদন্ত অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now