রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

আপডেট: October 18, 2021 |
print news

রাজধানীতে চলমান মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৭ অক্টোবর) সকাল ছয়টা থেকে সোমবার (১৮ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ৫১৯ পিস ইয়াবা, ৭১১ গ্রাম হেরোইন, ১১ কেজি ৩২০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বৈশাখী নিউজ/  জেপা

Share Now