ইবি মার্কেটিং বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর

আপডেট: January 24, 2023 |
eb
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়েছে। ট্যুরের প্রধান উদ্দেশ্য ছিলো প্রিন্সিপালস অফ মার্কেটিং কোর্স সংশ্লিষ্ট বিষয় নতুন পন্য বাজারজাতকরন, মূল্য নির্ধারণ এবং বিপণন কৌশল সম্পর্কে জানা।

সোমবার (২৩ জানুয়ারি) শিক্ষার্থীরা প্রিন্সিপালস অফ মার্কেটিং কোর্সের শিক্ষক অধ্যাপক ড. জাকারিয়া রহমান এবং লেকচারার রুহুল আমীন সুমনের নেতৃত্বে কুষ্টিয়া শহরে অবস্থিত বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন।

এসময় বিআরবি ইন্ডাস্ট্রিতে দায়িত্বরত কর্মকর্তাগণ শিক্ষার্থীদেরকে উৎপাদন সংশ্লিষ্ট প্রক্রিয়া গুলো বুঝিয়ে বলেন।

শিক্ষার্থীরাও সুশৃঙ্খলভাবে বিআরবি কর্তৃপক্ষের দিকনির্দেশনা অনুযায়ী তাদের সকল উৎপাদন প্রকিয়া গভীরভাবে পর্যবেক্ষন করে।

পরিদর্শন শেষে বিআরবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে তাদের উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং তাদের কাঙ্খিত প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন।

Share Now