গুরুদাসপুরে পৌর মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট: February 17, 2023 |
inbound8842644213955493070
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে নাটোরের গুরুদাসপুরে পৌর মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত।

শুক্রবার রাত ৯ ঘটিকায় গুরদাসপুর থানা শিক্ষা সংঘের আয়োজনে বাংলাদেশ এবং ভারতের জাতীয় পর্যায়ের খেলোয়ার নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়।

গুরুদাসপুর থানা শিক্ষা সংঘের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহিদুল ইসলাম সরকারের সভাপতি ত্বে খেলার শুভ উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা মেয়র গুরুদাসপুর পৌরসভা

এছাড়া উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান, প্রাক্তন উপাধ্যাক্ষ আবদুস সালাম মন্ডল, গুরুদাসপুর পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংবাদিক ইমাম হাছাইনপিন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

খেলা আয়োজক কমিটির পক্ষে শিক্ষা সঙ্গে সাধারণ সম্পাদক বাবুল হাসান বাবু মোল্লা বলেন বাংলাদেশ ও ভারতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় নিয়ে এ খেলা অনুষ্ঠিত খেলায় আটটি টিম অংশগ্রহণ করবেন ।

খেলা পরিচালনা করেন প্রাক্তন খেলোয়াড় আব্দুর রাজ্জাক মুন্সী। ব্যাডমিন্টন খেলাটি হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

পৌর মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিন্দু ইলেকট্রনিক জুয়েল হার্ড ওয়ার, ওয়ালটন,জনতা ট্রান্সপোর্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

Share Now