কুবির নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে হৃদয়-ইমরান

আপডেট: February 17, 2023 |
inbound5264108235334744791
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের সাবেক সভাপতি বিপ্লব দাস বিপুল ও সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা সেতু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মিরাজ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ইমরান হাসান।

আংশিক এ কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সাকিব আহমেদ রিয়ান, মোঃ নয়ন মিয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ মোল্লা, মিনহাজুর রহমান, সৈকত হাসান রনি। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শফিকুল ইসলাম, মুতাসিম ভূঁইয়া, শোহায়েব ভূঁইয়া।

নতুন এ কমিটির সভাপতি মিরাজ হোসেন হৃদয় বলেন, আমি এই সংগঠনকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখতে চেষ্টা করবো।অসহায় ও অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করার চেষ্টা করবো।নরসিংদী জেলা থেকে যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেছে তাদের পাশে থাকবো এবং ভবিষ্যতে যারা আসবে তাদের পাশে থেকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো।

উল্লেখ্য, আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share Now