মোরেলগঞ্জে নানা আয়োজনে ৭ই মার্চ দিবস পালিত

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
মঙ্গলবার (০৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় বাগেরহাট -০৪ আসনের জাতীয় সংসদ সদস্য,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডঃ আমিরুল আলম মিলন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড-শাহ-ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান,মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ,স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ।
এদিকে দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড-মনিরুল হক তালুকদার নানা কর্মসুচি গ্রহন করেছে,সকালে পৌরসভা চত্তরে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান করেন কাউন্সিলরবৃন্দ,পৌরসভার কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পর দিবস উদযাপন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভা পৃথক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।









