কালী নদীতে ভাসছিল প্রতিবন্ধী রাফিদ হাসান মরদেহ

আপডেট: June 28, 2026 |
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকায় ভাসমান অবস্থায় কনকের মরদেহ দেখতে পাই স্থানীয়রা। এসময় তারা থানা পুলিশকে খবর দিয়ে।

পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিবন্ধী ছেলেটি কোন কারণে নদীর কিনারায় পানিতে নামতে গিয়েছিলো।

সাঁতার না জানার কারনে ডুবে মারা গেছে। তবে সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর