গুরুদাসপুরে স্বাধীনতা দিবস পালিত

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালিত হয়েছে।
গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অত্যন্ত ভাব গাম্ভীর্তের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবস টি র সূচনা করা হয় এরপর গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মতিন এর নেতৃত্বে তপধ্বনি দেওয়া হয়।
যাদের রক্তে স্বাধীন এদেশ তাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন,গুরুদাসপুর থানা, ভূমি অফিস, কৃষি অফিস, শিক্ষা অফিস, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, মৎস্য অফিস, সমাজসেবা অফিস, মুক্তিযোদ্ধা সংসদ সহ গুরুদাসপুর পৌরসভার পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পক তবক অর্পণ করেন এবং আওয়ামী লীগ সহ এর অঙ্গসংগঠন ও সামাজিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পকস্তবক অর্পণ করা হয়।
এক মিনিট নীরবতা শেষে শহীদদের জন্য মাগফেরাতের দোয়া করেন মাওলানা জহুরুল ইসলাম।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এম পি নাটোর ৪।
এ সময় আরো উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা,গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার লিপি সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান শাকিল কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার প্রমুখ
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ সাংবাদিকসহ রাজনৈতিক সামাজিক সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
কৃষিক কর্মকর্তা মোঃ মতিউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোসাম্মদ খুশি খাতুন ও সহকারী অধ্যাপক মোঃ তুহিন আব্বাসীর সঞ্চালনায় গুরুদাসপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সালাম গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন গুরুদাসপুর অফিসার ইন চার্জ ওসি মোঃ আব্দুল মতিন।
প্যারেটে অংশগ্রহণ করেন গুরুদাসপুর থানা ফায়ার সার্ভিস আনসার ভিডিপি এর আগে জাতীয় সংগীত বেলুন ওড়ানো শান্তির প্রতীক পায়রা সহ উপস্থিত হবার গলায় লাল-সবুজের উত্তরীয় পড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। এবং জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।


