নাটোরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

আপডেট: March 26, 2023 |
inbound8364543115357093034
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে।

আজ রোববার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। নাটোর শহরের স্বাধীনতা চত্বরের (মাদ্রাসা মোড়) স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

পরে সকাল ৮ টায় শঙ্কর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের আয়োজন করা হয় । এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।

Share Now