বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজধানীতে গ্রেফতার ৩১

আপডেট: May 2, 2023 |
গ্রেফতার ৬০
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৯৪১ পিস ইয়াবা, ৩ কেজি ৫৫৬ গ্রাম গাঁজা, ১৪ গ্রাম হেরোইন ও ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

Share Now