জবিতে চলছে ভর্তি পরীক্ষা: সড়কে তীব্র যানজট

আপডেট: May 20, 2023 |
Boishakhinews24.net 142
print news

মোঃ আরিফ হোসাইন জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের বি ইউনিটের পরীক্ষার কারণে গুলিস্তান সদরঘাট এবং যাত্রাবাড়ী থেকে সদরঘাট রোডে দেখা দিয়েছে তীব্র যানজট।

এ সময় বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী সবগুলো রোডে গার্ডিয়ান এবং শিক্ষার্থীদের ভিড়ের কারণে যান চলাচল স্থবির হয়ে পড়ে। এর ফলশ্রুতিতে মারাত্মক অসুবিধা পড়েছে এই রোড দিয়ে চলাচল করা যাত্রীরা।

শফিকুল ইসলাম নামের একজন যাত্রী বলেন, আমি গুলিস্তান থেকে রিকশায় উঠেছি সদরঘাটে কিছু মালামাল কিনতে যাব, কিন্তু আজ বিশ্ববিদ্যালয় পরীক্ষার কারণে রাস্তায় প্রচন্ড যানজট। আমি বিগত এক ঘন্টা যাবত রিকশায় বসে আছি। আজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে জানলে আমি এই রোড দিয়ে আসতাম না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে দক্ষিণ ঢাকার গেন্ডারিয়া থেকে চিকিৎসা নিতে আসা কামাল উদ্দিন বলেন, আমি আমার মাকে নিয়ে সকালে ন্যাশনাল মেডিকেল কলেজের বহির্বিভাগে ডাক্তার দেখাতে এসেছিলাম। কিন্তু এখন রাস্তার তীব্র যানজট দেখে মনে হচ্ছে বাসায় পৌছাতে দুই থেকে তিন ঘন্টা লেগে পযাবে।

উল্লেখ্য আজ ২০-মে শনবার থেকে মানবিক বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে গুচ্চভূক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন স্থানে ১৯ টি কেন্দ্রেএকযোগে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করেছে প্রায় ১২ হাজার শিক্ষার্থ।

Share Now

এই বিভাগের আরও খবর