মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৯

আপডেট: May 20, 2023 |
ছবি
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবা, ২০ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা, ৩২ গ্রাম ৫ পুরিয়া হেরোইন, ১২০ বোতল ফেনসিডিল, ১০ দশমিক ৭৫ লিটার দেশিমদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

Share Now

এই বিভাগের আরও খবর