বগুড়ায় জুট মিলে আগুন

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা সদরের হাসান জুট মিলে আগুিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া জেলা শহরের ইসলামপুর হাড়গাড়ী এলাকায় অবস্হিত হাসান জুট মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
এই অগ্নিকাণ্ডের জুট মিলের দুটি মেশিনসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। এতে কারখানাটির প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
এদিকে জুট মিল মালিকের দাবি আগুনে তাদের দুটি মেশিনসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ায় সার্ভিস বগুড়ার সিনিয়ার স্টেশন ইনচার্জ আব্দুল হালিম।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান,বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া সদরের হরিগাড়ী এলাকার হাসান জুট মিলে আগুন লাগে।
খবর পেয়ে দ্রুত,সময়ের মধ্যে সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাশাপাশি কাহালু ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট ৩ টি ইউনিট ঘটনা স্হলে পৌঁছে প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আানে।
তিনি আরও জানান, শর্ট সার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত হয়।কারখানাটির প্রধান মালামাল পাট হওয়ায় কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
এতে করে জুট মেলের ২টি মেশিনসহ প্রায় ৪০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় কোন প্রকার হতাহতের ঘটনা ঘটে নি।













